হবিগঞ্জের বানিয়াচংয়ে মনোয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাজুলের বসত ঘরে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মনোয়ারাকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মাদক মামলা রুজু করে ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



