হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে এমকে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক থেকে তামিম হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুন) সকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক। তাদের সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
আটককৃত ব্যাক্তির নাম জাফরুল হাসান। জাফরুল টাংগাইল জেলার গোপালপুর এলাকার আতর আলীর ছেলে।
তিনি ডা. মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে চুনারুঘাটে চিকিৎসা দিয়ে আসছিলেন বলে চুনারুঘাট থানা সূত্রে জানা যায় ।
এদিকে অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন চিকিৎসকের বিএম অ্যান্ড ডিসির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন জাফরুল। সম্প্রতি বিষয়টি জানতে পেরে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তদন্ত করা হয় এবং জানা যায় তিনি ভুয়া চিকিৎসক। পরে শুক্রবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে তাকে নিয়ামিত মামলায় চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



