সুনামগঞ্জের তাহিরপুর ও জেলা সদরে বন্যায় কবলিত সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করবে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুন) হেলিকাপ্টার যোগে সীমান্তের বিভিন্ন বিওপিতে ত্রান সামগ্রী এসে পৌঁচেছে।
জানাগেছে, তাহিরপুর উপজেলা সীমান্তের বন্যার্ত পরিবারের মাঝে টেকেরঘাট বিওপি ৪ শত ১০ টি পরিবার, চাঁনপুর বিওপি ৩ শত ১০ পরিবার, ব্যাটালিয়ন জেলা সদরে ২ শত ৮০ টি পরিবার সহ ১ হাজার, পরিবারের মধ্যে ত্রান সামগ্রী পৌঁছে দিবে (বিজিবি)।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান বলেন, সীমান্তের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



