ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে জেলার বন্যা দুর্গত এলাকা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সুনামগঞ্জের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মিজানুর রহমান, নৌ পুলিশের পুলিশ সুপার সম্পা ইয়াসমিন, সুনামগঞ্জ ইনসার্ভিসের পুলিশ সুপার নিকুন চাকমা প্রমুখ।
পরে বেনজির আহমদ হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর পরিদর্শন করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



