জানিপপ’র ভার্চুয়াল আলোচনা সভা
শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। প্রফেসর কলিমউল্লাহ বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে জানিপপ-এর বর্তমান কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য, বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ভলেনটিয়ার এবং শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ধারাবাহিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানিপপ গত দুই যুগের বেশি সময় ধরে দেশে এবং বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আগামীতেও অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবে এ পর্যবেক্ষণ সংস্থাটি।
অনুষ্ঠানে জানিপপ-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ সবাইকে জানিপপ-এর সম্পৃক্ত থাকার জন্য শুভেচ্ছা জানান।
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ার, ও নিউ ন্যাশন পত্রিকার সাব এডিটর এ আর ফররুখ আহ্মাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ার শাহেনশাহ, সাকিনা আক্তার সিমা, ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ এহতেরামুল হক এবং মোহাম্মদ হাবিবুর রহমান।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী ভার্চুয়াল আলোচনা সভার চতুর্থ দিনে জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ারগণ বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে বঙ্গবন্ধুর অবদান ও ত্যাগ স্মরণ করার পাশাপাশি সংসদীয় ও সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁদের পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ন্যাশনাল ভলেনটিয়ারগণ বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



