শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইউনিটের পক্ষ থেকে সিলেট-সুনামগঞ্জ রোডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে প্রায় তিনশত প্যাকেট রান্না করা খাবার এবং বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে সিলেট ও সুনামগঞ্জের আউশা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,অপরূপা কমিউনিটি সেন্টার ও লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর আশ্রয়কেন্দ্র গুলোতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ক্যাপ্টেন মো. আশ্রাফুল করিম, সেনাবাহিনীর সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, কর্পোলার আলিম উদ্দিনসহ বিএনসিসির শাবিপ্রবির ক্যাডেটরা।
ক্যাপ্টেন অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন , বন্যাদুর্গত অসহায় মানুষদের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। আপনার অল্প সাহায্যই তাদের কাছে এখন অনেক বড় প্রাপ্তি। কয়েকদিনের মধ্যেই রেজিমেন্ট কমান্ডারের নেতৃত্বে ত্রাণ সামগ্রী নিয়ে কুমিল্লা থেকে বিএনসিসির অফিসাররা সিলেট ও সুনামগঞ্জে আসবেন। এছাড়াও বন্যার্তদের ত্রাণ বিতরণের এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



