সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় কবলিত আশ্রয়কেন্দ্রে থাকা বানবাসী মানুষজনের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রান-সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুন) বিকেলে উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন আশ্রয় কেন্দ্র গুলোতে থাকা মানুষের মধ্যে ত্রান সামগ্রী তুলেদেন, তাহিরপুর উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার আলী, ডা. হাবিবুর রহমান, ইয়াজুল হক বাচ্ছু, ওবায়দুর রহমান, সাংবাদিক রাহাদ হাসান মুন্না প্রমুখ সহ এলাকার স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আশ্রয় কেন্দ্রে থাকা বানবাসী মানুষদের উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আপনারা কেউ না খেয়ে থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন আওয়ামী লীগ আপনাদের পাশে আছে থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



