হবিগঞ্জের লাখাইয়ে বন্যার পানির স্রোতে ধ্বসে গেছে ব্রিজ। খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের উত্তর পাশে ইটভাটার পশ্চিমে মোড়াকরি গ্রামের বাজারে যাওয়ার প্রবেশ দ্বার ব্রিজটি বর্তমান সৃষ্ট বন্যার পানির স্রোতে ব্রিজের দু পাশের মাটি সরে পড়ায় সম্পূর্ণ ধ্বসে গেছে।
ওই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন মোড়াকারি স্কুল অ্যান্ড কলেজে ছাত্র/ছাত্রীসহ মোড়াকরি বাজারমুখী কয়েক গ্রামের জনসাধারণ যাতায়াত করতো।
অপরদিকে মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নিকটবর্তীএকটি ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক বন্যার পানির স্রোতে ভেঙে গেলে ওই ব্রিজটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। ফলে কালাউক সদরের সঙ্গে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লাখাই উপজেলার প্রকৌশলীকে বলে দিয়েছি পদক্ষেপ নেয়ার জন্য।
এ সংক্রান্ত বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বন্যার পরবর্তী সময়ে আগামী সমন্বয় বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



