বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্দেশনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহে আরো বৃহৎ পরিসরে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ২ এর সামনে এ ত্রাণ বিতরণ করা হয়্।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইউনুস আলী, সহ সভাপতি এমরান আহমদ টৌধুরী, কোষাধ্যক্ষ মইনুল হক, নির্বাহী সদস্য জয়নাল আহমেদ চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশেনের সাবেক সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএসএম সায়ম তালুকদার।
এদিকে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি কর্তৃক কর্মকর্তা/কর্মচারী নিয়োগ,পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালার খসড়া ফেডারেশনকে দেওয়ার কথা দিলেও তা না দিয়ে একতরফা ভাবে যে কালো নীতিমালা চাপিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে তা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জুন) দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দের উদ্যোগে ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিলেটে বন্যা সৃষ্টি হওয়ায় শুধুমাত্র শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সেইসাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। কেন্দ্রের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



