সিলেট নগরীতে বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে মনির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনির নগরীর করিম উল্লাহ মার্কেটের ওয়েস্টার্ন শপের মোবাইল টেকনিশিয়ান। গতকাল রোববার বেলা ১১ টায় এসএমসি’র জালালাবাদ থানার নোয়াপাড়া এলাকার নিজ বাসায় বন্যার পানির ময়লা পরিষ্কার করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। সাথে সাথে স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট সিটি কর্পোরেশনের সংরিক্ষত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা বেগম রেনু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর রায়নগর দর্জিবন্দে নিজ বাসায় বিদ্যুতায়িত হয়ে মারা যান সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী। তার বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। গতকাল রোববার স্থানীয় একটি শ্মশানে টিটুর মরদেহ সৎকার করা হয়েছে বলে জানা গেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



