“মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি পেতে পারে না” পৃথিবী যতদিন থাকবে, ভূপেন হাজারিকার কালজয়ী এ গান মানুষের কল্যাণে মানুষকে পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে।
তাইতো মানবতার সেবায় সিলেটের বানভাসীদের পাশে দাঁড়িয়েছে রক্তদান সংগঠন সন্ধানী। রোববার (১৯ জুন) নগরীর বিভিন্ন স্থানে তারা শুকনো খাবার বিতরণ করেছে। হয়তো তাদের এই অল্প সহযোগীতা তুষ্ট করতে পারবে না বানবাসীদের। তারপরও নিজেদের মানবতাকে জাগিয়ে রাখছে তারা।
মানবতার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা.রাজীব আহসান সুমন, ডা. লুৎফর রহমান মিলন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ এবং উক্ত ইউনিটের সভাপতি, ভিপিসহ আরো সংগঠনের সদস্যবৃন্দ।
সমাজের বিত্তশালী মানুষদের ভয়াবহ এ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সন্ধানী।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন। বন্যা কবলিত অসহায় মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা হয়তো খুবই নগন্য। তারপরও এ ধারা অব্যাহত থাকবে। দেশে-বিদেশে থেকে চাইলে যে কেউ সামিল হতে পারেন মানবতার কল্যাণে।
অর্থ সহায়তার জন্য প্রয়োজনে যোগাযোগ:
বিকাশ: 01752-130392 (পার্সোনাল)
নগদ: 01752-130392 (পার্সোনাল)
রকেট- 01752130392
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



