ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। মানুষের এই দুর্ভোগ দুর্দশা দেখতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট আসার কথা রয়েছে। হেলিকপ্টারে করে তিনি সিলেটের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বন্যা পরিস্থিতি সরেজমিন দেখতে প্রধানমন্ত্রী সিলেট আসছেন। তবে এখনো সিডিউল হাতে পাইনি।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিলেটের মানুষের দুঃখ দুর্দশা সরেজমিন দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন।
তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি, বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোন কর্মসূচি আছে কি-না তা সফরসূচী পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
ভয়াবহ বন্যায় পুরো সিলেট এখন পানির নিচে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তিনদিন ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



