বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের সদস্যরা ‘বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান’ আয়োজন করছেন।
শনিবার (১৮ জুন) বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির প্রচার সম্পাদক আবু রায়হান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বপ্নোত্থান’ কাজ করে অসহায় মানুষের দুঃখ- কষ্ট লাঘব করার জন্য। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আকস্মিক এই বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু প্লাবিত হয়েছে। মানুষজন পানিবন্দি হয়ে আছে৷ এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্নোত্থানের এবারের আয়োজন।
এবিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেছেন, ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেট। আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে চলবে মাঝারি ও ভারী বর্ষণ। বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে। আমাদের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে বন্যাদূর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য।’ আপনারা চাইলে উল্লিখিত মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পৌঁছে দিতে পারবেন।
অনুদান পাঠানোর ঠিকানাঃ
বিকাশ: 01701025426
রকেট: 017010254264
নগদ: 01701025426
UCB (A/C):
MAIBAM DARPAN SINGHA
A/C No: 0343205000004757
Amborkhana Branch, Sylhet
Routing No: 245910047
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



