সিলেট বিভাগের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২৬ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি টাকা ও চালও বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার এই বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি প্যাকেটের খাদ্যসামগ্রী পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে। প্যাকেটের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
সিলেটের জন্য ২০০ মেট্রিক টন চাল, ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের জন্য ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট, নেত্রকোনার জন্য ১০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা এবং ৩ হাজার শুকনা ও অন্যান্য খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের উত্তরাঞ্চলের বন্যায় আক্রান্ত এলাকার জন্যও খাদ্যসহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের জন্য ১০ লাখ টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট, রংপুর ও নীলফামারীর জন্য তিন হাজার করে শুকনা এবং অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থ শুধু আপৎকালে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।
নতুনসিলেট২৪ডটকম/ এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



