ভয়াবহ বন্যায় সিলেটের নিম্নাঞ্চল ক্রমাগত প্লাবিত হচ্ছে। শুক্রবার (১৭ জুন) বিকেল পযন্ত এ ধারা অব্যাহত ছিলো। ফলে বিপাকে পড়েন প্রান্তিক পর্যায়ের পানিবন্দি মানুষ।
বন্যা কবলিত এলাকার এসব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম নির্দেশনা দেন।
তার নির্দেশনা মোতাবেক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা গোয়াইনঘাট থানাধীন ১ নং রুস্তুমপুর ইউনিয়ন এবং সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন ৭নং নন্দীরগাও এবং ৮ নং তোয়াকুল ইউনিয়নের পানিবন্দি প্রায় ১৫০ পরিবারের সদস্যদের এবং তাদের গৃহপালিত পশুসহ স্পিড বোট, ভাড়া করা ইঞ্জিন চালিত নৌকা, বলগেটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এসময় পানিবন্দী মানুষকে শুকনা খাবার ও পানি সরবরাহ করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ জনাব কেএম নজরুল ইসলাম।এছাড়া পুলিশের গাড়ির ব্যবহার করে লোকজনকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার পানিবন্দি মানিুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজটি তদারকির জন্য জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে দায়িত্ব প্রদান করেন পুলিশ সুপার।

এছাড়া জৈন্তাপুর ও কানাইঘাট থানা এলাকার পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কার্যক্রম তদারকির জন্য সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাহফুজ আফজালকে দায়িত্ব প্রদান করা হয়।
জেলার সীমান্তবর্তী থানা জকিগঞ্জে বন্যার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে থানা পুলিশের সকল সদস্যরা একযোগে কাজ চালিয়ে যান।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের নেতৃত্বে পুলিশের সদস্যরা মানুষকে শুকনা খাবার ও পানির বন্দোবস্ত করেন।
এছাড়া জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর প্রাপ্ত কল ও জেলায় ব্যবহৃত জরুরী নম্বরে বিভিন্ন এলাকার লোকজনের সংবাদের ভিত্তিতে বন্যার্তদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয়। এছাড়া উদ্ধার কাজে ব্যবহৃত জেলা পুলিশের একমাত্র স্পিডবোটটি অতিরিক্ত স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



