সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ও রেলওয়ে স্টেশনে ভীড় করছে মানুষ।
শুক্রবার (১৭ জুন) রাতে এমনই চিত্র দেখা যায় সিলেট রেলওয়ে স্টেশন ও কদমতলী বাস স্টেশনে।
ফলে বাস কাউন্টার ও রেল স্টেশনে মানুষের ঢল নেমেছে। যে যেখান থেকেই পারছেন, যেভাবে পারছেন, সিলেট ছাড়ছেন।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওযায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী সিলেট ত্যাগ করতে ব্যস্ত হয়ে উঠেছে।
রেলস্টেশনে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া শাবিপ্রবির শিক্ষার্থী আলী আকবর বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে চলে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো সিলেট ফিরবো।
কুমিল্লাগামী আব্দুল আওয়াল বলেন, সিলেটে ব্যবসা করছি। তবে বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। যত সময় যাচ্ছে ততই স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই একটু স্বস্তির জন্য বাড়িতে চলে যাচ্ছি।
এদিকে, গত রাত থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বন্যার পানি বাড়তে থাকায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ফলে বন্যাকবলিত এলাকার লোকজন ও জানমালের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কাজ করছে সেনাবাহিনী ও বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কিন্তু নগর এলাকারও প্রায় অধিকাংশ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় সেসব স্থান থেকে বিভিন্ন মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছেন তারা।
আগামি কয়েক দিন সিলেটে ভারি বর্ষণ হওয়ার পূর্বাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাবাস নিয়ন্ত্রণ কেন্দ্র। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় অনেকে আতঙ্কিত হয়ে সিলেট ছাড়ছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



