ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেটে আবারো বন্যা দেখা দিয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন উপজেলাসহ নগরীর নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শতাধিক গ্রামের মানুষ।
দ্রুত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বানভাসি মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সিলেট শহরের সঙ্গে এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫০/১৮০ পরিবারের লোকজন। গত কয়েক দিনের মতো বুধবার ভোর থেকেও অবিরাম বৃষ্টির ফলে পানি ক্রমশ বাড়ছে।
লাখাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান ২ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা কুদ্দুস আহমদ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নাঞ্চলের ৯০ শতাংশ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এই ইউনিয়নের পূর্ব ও পশ্চিম খাগরিয়া, বাঘাউরা, বাইশটিলা, কালাউড়া সহ বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছেন।
এদিকে, ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
২ নং ওয়ার্ডের খাগড়িয়া এলাকার বাসিন্দা মঈনউদ্দিন বলেন, ‘ওরে বাবা! ইলা মেঘ জীবনে দেখছি না’। দ্রুততম সময়ে পানি বেড়েছে এবং এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি আরো বাড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি আরো বলেন, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে। গ্রামীণ অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েছেন মানুষ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



