বন্যাকবলিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। কয়েকজন ছাত্রীসহ এই দলে ২১ জন শিক্ষার্থী আছে। খাবার, সুপেয় পানি, ওষুধসহ নানা সংকটে পড়া এসব শিক্ষার্থী উদ্ধারের অনুরোধ জানিয়েছে।
আটকে পড়াদের একজন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমেদ। তিনি শুক্রবার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে জানান, তারা সুনামগঞ্জ শহরের ‘পানসী’ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখানে তারা আরও অনেকের সঙ্গে আটকা পড়েন।
শোয়াইব বলেন, আমরা এখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। আমাদের উদ্ধারের জন্য আবেদন করছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
শিক্ষার্থীদের এই দলটি তিন দিন আগে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



