বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া বলেছেন, গান মানুষের মনের খোরাক দেয়, বাঙালির ঐতিহ্য বাউল গান, এই গান আমাদের সংস্কৃতিক অঙণকে এগিয়ে নিয়েছে এই গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।
(১৬ জুন) বৃহস্পতিবার রাতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে সংগঠনের তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এর নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক বাউল শিল্পী মুক্তা সরকার’রে সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গীতিকার তছির আলী’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাউল শিল্পী মুক্তা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাউল অনুরাগী আলহাজ্ব ময়নুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যন্ত্র শিল্পী সমিতি মনির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি বাউল শিল্পী লাল মিয়া, সাংবাদিক এম মুজিবুর রহমান, শাহ শফি আরকুম (র.) শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বুরহান উদ্দিন ভাণ্ডারী, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক বাউল জিএস বসর, বাউল নুনু গাজী,বাউল শাহানা, বাউল পায়রা, বাউল রিমন গাজী, এডমিন শিপলু পাগলা, আব্দুল হাসিম, ফয়ছল, জাকির, ফখরুল ইসলাম প্রমুখ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



