বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ পুস্পস্তবক অর্পন করেন তারা।
পুস্পস্তবক অর্পনকালে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দফতর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, শাদমান শাবাব, আদনান হৃদয়, সদ্য বিদায়ী কমিটির সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত শাবি প্রেস ক্লাব কার্যালয়ে ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম নতুন কমিটির ফলাফল ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



