হবিগঞ্জের মাধবপুরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোঃ আল আমিন (২৬)। সে মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত সমুজ আলীর পুত্র। (১৫ জুন) বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন পৌরসভার অর্ন্তগত ফায়ার সার্ভিস রোড মাহিন এন্টারপ্রাইজ টাইলস এন্ড স্যানিটারী মার্ট দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ আলআমিন কে আটক করেন। এ সময় তার হেফাজতে থাকা ২৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি গাঁজা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলআমিন মিয়াকে আটক করতে সক্ষম হই । পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি স্যারের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



