কিশোরগঞ্জে হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে জেলার করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী ধনু নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী এতথ্য নিশ্চিত করেন।
নিহত হাবিবুল্লাহ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি একই গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১৪) সকালে হাবিব ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে হাওরে ঘুরতে যান। সারাদিন মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন। সন্ধ্যার দিকে হাওর থেকে ফেরার পথে ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলার থেকে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তাকে আর খুঁজে পাননি।
ঘটনার খবর জানার পর করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকাল থেকেই তাকে উদ্ধারে আবারো অভিযান শুরু করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ধনু নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



