টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়ে আবারো বন্যা পরিস্থিতির মুখে সুনামগঞ্জ। টানা তিনদিন ধরে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১ মিলিমিটার।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে সুরমা নদীর পানি বিপদসীমার ৭ দশমিক ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা সোমবার ছিল ১১ সেন্টিমিটার। বুধবার সকাল ১০টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগর, মধ্যবাজার, কাজির পয়েন্ট, জগন্নাথবাড়ি রোড, নবীনগর এলাকার বেশ কয়েকটি জায়গার নিম্নাঞ্চল এলাকা পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- সুনামগঞ্জে আরো দুইদিন বৃষ্টিপাত থাকবে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, নিম্নাঞ্চলয়ে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে প্লাবিত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো এবং ইউএনওদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জের ১২টি উপজেলায় এরই মধ্যে ২০ টন করে খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে সবাইকে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



