সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ভোট গ্রহণ শেষে এবার ফলাফলের অপেক্ষায় রয়েছেন পৌরবাসী। কে হচ্ছেন পৌর মেয়র, নতুন নাকি পূণরাবৃত্তি, সেদিকে তাকিয়ে আছেন সকলে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএম মেশিনে কেন্দ্র ভিত্তিক ফলাফল যুক্ত করে কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে, গোলাপগঞ্জে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে গণনা চলছে, জানিয়েছেন উপজেলা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান।
তিনি বলেন, ভোট গ্রহণ ৫টায় শেষ হয়েছে। এখন ১০২টি কেন্দ্রে ভোট গণনার পর কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হবে।
এরআগে বিকাল ৪টায় বিয়ানীবাজার পৌরসভায় ইভিএম মেশিনে গ্রহণকৃত ভোটের ফলাফল ঘোষনার অপেক্ষায় রয়েছেন রিটানিং কর্মকর্তা।
বিয়ানীবাজার পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, ইভিএমএ টেকনিক্যাললি কিছু সমস্যায় ভোট গ্রহণে কিছুটা গতি কম ছিল। তবে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, বিয়ানীবাজার পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়া গোলাপগঞ্জেও কোনো ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে ১০২ কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া বিয়ানীবাজার পৌরসভায় ১০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



