সিলেটে পুলিশ সুপার থেকে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ৫ কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ৫ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার।

এরআগে গত ২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের তালিকা প্রকাশ করে পুলিশ সদর দপ্তর।
সিলেট রেঞ্জে পুলিশ সুপার হতে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সুনামগঞ্জ জেলার পুলিশ মো. মিজানুর রহমান বিপিএম, রেঞ্জ কার্যালয় সিলেটের পুলিশ সুপার নুরুল ইসলাম, হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এবং সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা হলেন- সিলেট জেলার অতিরিক্ত পুলিশ(প্রশাসন ও অর্থ) জনাব মাহফুজ আফজাল।
পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান সিলেট রেঞ্জ ডিআইজি।
এ সময় তিনি বলেন, পদোন্নতিপ্রাপ্ত সকলে তাদের নিজ যোগ্যতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ আজকের এই অর্জন। তিনি বিশ্বাস করেন নিজেদের কর্মদক্ষতা তারা আরও সামনের দিকে এগিয়ে যাবেন।
এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠা সততা এবং নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



