মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনস্থ শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটক হতে শুরু হওয়া মিছিলটি কিলোরোড হয়ে গোলচত্বর পেরিয়ে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় ।
এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে রাসূল (সা.) এর কটূক্তিকারীদের নিন্দা জানান এবং তাদের শাস্তি দাবি করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



