ভারতে মহানবী মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সিলেট মহানগরী।
মঙ্গলবার (১৪ জুন) বাদ যোহর থেকে আল্লামা মুহিবুল হক গাছবাড়ীর ডাকে অনুষ্ঠিত সাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন কউমি মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দিতে থাকে। এক সময় মিছিলের নগরীতে পরিণত হয়ে যায় পুরো সিলেট।
এরই মদ্যে সিলেট মহানগরীর কামরান চত্বরে ভ্রাম্যমাণ দুটি ট্রাকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ী।
সমাবেশে বক্তারা, ভারতে মহানবী মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ সরকারের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবী জানান।
বিকাল সোয়া চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



