শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ চলছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার বর্ধিত অংশ উদ্বোধন করা হলো। অল্প কিছুদিনের মধ্যে এই ক্যাফেটেরিয়ার ২য় তলা নির্মাণ কাজ শুরু হবে। ইতোমধ্যে টং দোকান খুলে দেয়া হয়েছে এবং মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফুড কোর্ট নির্মান কাজ চলমান। অল্প কিছু দিনের মধ্যেই এই বর্ধিতাংশের কাজটি সম্পন্ন হয়েছে। আগামী এক দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে বড়ধরণের পরিবর্তন হবে ফুডকোর্ট স্থাপনে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইয়েন্সেসের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার , ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আমিনা পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন , প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, পরিচালক(ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন এ কে এম ফেরদৌসসহ অন্যান্য শিক্ষক কর্মকতা ও কর্মচারীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



