নতুন সিলেট ডেস্ক::
সিলেটে বিভাগজুড়ে সোমবার থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট তিন শর্তে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরবৃন্দ, ব্যবসায়ীসহ সামজের বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদের ঘটনায় নগরের চৌহাট্টায় সিসিকের উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারিদের উপর মাইক্রবাস-প্রাইভেটকারের শ্রমিকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পরিবহন শ্রমিকরা। পরে মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে সোমবার থেকে পূর্ব নির্ধারিত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
তিনি বলেন, নগরের চৌহাট্টায় হামলার ঘটনায় সিসিকের দায়ের করা মামলাসহ তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা, ভাঙচুরকৃত গাড়ির মালিকদের ক্ষতিপূরনে সহায়তা এবং নগরে মাইক্রবাস-প্রাইভেটকারের স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
রোববার রাতে সিলেট সিটি কর্পোরেশরনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, চিকিৎসক প্রতিনিধি, কাউন্সিলর ও সাংবাদিক নেতৃবৃন্দ, ট্রাক মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ।
উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে প্রথমে উন্মোক্ত আলোচনায় শ্রমিক নেতারা হামলার ঘটনায় দু:খ প্রকাশ করেন। পরে নিস্পত্তির লক্ষে কাউন্সিলর, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি করে আলোচনার মাধ্যমে সমঝোতায় গিয়ে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। এতে বৈঠকে অংশ নেওয়া অন্যরাও ঐক্যমত পোষন করেন।
কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলাপ্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবীর সেলিম, মো. আতিকুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আবু সরকার।
পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের উন্নয়নে সর্বস্থরের নাগরিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানিয়ে এবং বৈঠকে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ।
বৈঠকে উপস্থিতি ছিলেন, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমদ চৌধুরী, ওয়ার্কাস পার্টির সভাপতি সিকান্দর আলী, বেসরকারি ক্লিনিক-হাসপাতাল সমিতির সভাপতি ডা. নাসিম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী, সিসিক কাউন্সিলর আজম খান, রেজাউল হাসান লোদী, সালেহ আহমদ সেলিম, রাশেদ আহমদ, মো. ছয়ফুল আমীন, আফতাব হোসেন খান, মো. ইলিয়াসুর রহমান, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, মো. আব্দুর রকিব তুহিন, আব্দুল মহিত জাবেদ, এসএম শওকত আমীন তৌহিদ, তাকবির ইসলাম পিন্টু, আবুল কালাম আজাদ, সংরক্ষিত কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলাপ্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



