পবিত্র ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি না মানার খেসারত দিতে হচ্ছে সিলেটের মানুষকে। করোনার এমন ভয়াবহ রূপ আগে কখনো দেখেননি এ অঞ্চলের মানুষকে। সব রেকর্ড টপকে করোনা আবারো রেকর্ড গড়লো মৃত্যু ও সনাক্তে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধিদপ্তরের তথ্যমতে, সিলেটের করোনার ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬ জন এবং
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনসহ মারা যাওয়া ১৪ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।
এছাড়া আক্রান্ত ৭৩৬ জনের মধ্যে ২৮৮ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ২২৫ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার ৫৩ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন ২১১ জন।
এরআগে একদিনে সর্বাধিক ১৪ জনের মৃত্যু হয়েছিল গত সোমবার (২৬ জুলাই)। এছাড়া গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সর্বোচ্চ আক্রান্ত ছিল ৭০৮ জন।কিন্তু এবার এই রেকর্ডকে টপকে গেলো বুধবারের রেকর্ড।
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ যাবত করোনায় ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৫২২ জন, সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন এবং হবিগঞ্জে ৩০ জন। আর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্য জেলার একজন।
গত বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৭ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন।এ যাবত সুস্থ হয়েছেন মোট ২৯ হাজার ৫৭৪ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ নাফি মাহদি বলেন, গত ২৬ ঘন্টায় করোনার বিশেষায়িত হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯০ জন। এরমধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ, ৩৭ জন উপস্বর্গ নিয়ে এবং আইসিইউতে ১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে আজ আরো ৮ জন ভর্তি হয়েছেন।
এদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮৬ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৬২ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ২৮ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



