হাকালুকি হাওরে মৌলভীবাজারের কুলাউড়া অংশে নৌকা ডুবিতে নিখোঁজের ৬ ঘন্টা তানিম সিদ্দিকী (২০) নামে এইচএসসি পরীক্ষার্থী তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুন) বিকেল চারটার দিকে ভাটেরার শাহমীর এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ হন তানিম। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে উপজেলার ভাটেরা এলাকায় হাকালুকি হাওর থেকে মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
তানিম সিদ্দিকী কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। এ বছর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে তানিম এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
ভাটেরার ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে তানিম নৌকাযোগে হরিপুর থেকে শাহমীর এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে শিরনি খেতে যায়। সেখানে খাওয়া-দাওয়ার পর বিকেল ৪টার দিকে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়।
এতে তার বন্ধুরা সাঁতর কেটে তীরে উঠতে সক্ষম হলেও তানিম পানিতে ডুবে নিখোঁজ হন। পরে বিকেল থেকে স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত তানিমের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেননি।
তানিমের মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



