হবিগঞ্জে মাধবপুরে খালের পানি থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের একটি কবরস্থানের রাস্তার পাশে খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা খালের পানিতে নবজাতকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



