পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান ফের করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সোমবার (১৩ জুন) তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
হাসনাত জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তবে তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী আরেকবার করোনা আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



