হবিগঞ্জ জেলার পল্লীবিদ্যুৎ লাইন টেকনিশিয়ান শরিফুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লাইন টেকনিশিয়ান শরিফুল নোয়াপাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আওতায় ধর্মঘর অভিযোগ কেন্দ্রে চাকরি করার সুবাদে কালিকাপুর গ্রামের সাইফ উদ্দীনের সঙ্গে পরিচয় হয়। পরিচয়কে পুঁজি করে সাইফ উদ্দীনের কাছ থেকে ১৮ লাখ টাকা চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেন। কিছুদিন পর চাকরি না হওয়াতে শায়েস্তাগঞ্জ অগ্রণীব্যাংক শাখার ১৩ লাখ ১০ হাজার টাকার দুটি চেক সাইফুলের নামে দেন। আর বাকি টাকা নগদ দিয়ে দেবে বলে সময় নেন। ৪-৫ বছর পার হলেও শরিফুল টাকা দেয়নি এই বিষয়ে সাইফ উদ্দীন বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫২/২১ বর্তমানে মামলাটি সাব-জজ-১ বিচারাধীন রয়েছে।
অপরদিকে ধর্মঘর ইউনিয়নের ইলেকট্রিশিয়ান সালাউদ্দিন জানান, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। চাকরি না দেওয়াতে বিভিন্ন সময়ে ২ লাখ টাকা ফেরত দেন। বাকি ৩ লাখ টাকা কিছু সময় নিয়ে একটি চেক প্রদান করেন। যার হিসাব নং-২৯১১০৩০০৪৭০৬৭ এবং চেক নম্বর-১৩০০৬০৮ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। অভিযোগে আরও জানা যায় বর্তমানে শরিফুল বানিয়াচং উপজেলার ইনডোর সাব-স্টেশন ইকরামে কর্মরত রয়েছেন এর সততা নিশ্চিত করেছেন বানিয়াচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফারভেজ ভূইয়া। বিভিন্ন সময়ে তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি প্রদান করে।
সালাউদ্দিন গত ৩১ মার্চ শরিফুলের বিরুদ্ধে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর সূত্র ধরে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দুই সদস্য হলেন, খোন্দকার নুরে আলম (প্লান্ট হিসাব রক্ষক হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি) ও আলীবর্দি খান সুজন (ডিজিএম নবীগঞ্জ জোনাল অফিস)।
মোবাইল ফোনে নুরে আলমের (প্লান্ট হিসাব রক্ষক হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি) সংঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত প্রতিবেদন দিয়ে দিয়েছি শরিফুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। প্রতারক শরিফুলের গ্রামের বাড়ি নাটোরে কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা রয়েছে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড় ধলিয়া গ্রামে। শরিফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, জানান টাকা আমার কাছে পায় সত্য এবং কিছু দিয়েছি। এখন বাকি টাকা একসাথে দিতে পারব না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



