সিলেটে একই দিনে পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন-প্রান্ত দেবনাথ (১৭) ও আহমদ আল আবী (১৩)।
রোববার (১২ জুন) দিনগত রাতে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রান্ত দেবনাথ সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও স্থানীয় গয়নাঘাট এলাকার প্রদীপ দেব’র ছেলে। অপর নিহত আহমদ আল আবী সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের নোমান আহমদের ছেলে ও খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণি ছাত্র।
নিহত প্রান্ত দেবনাথের স্বজনদের বরাত দিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, বাড়ির রান্না ঘরের চালের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় প্রান্ত দেব’র মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কারণ নির্ণয় না করতে পারলেও প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে।
তিনি বলেন, এদিন সন্ধ্যায় বাড়ির লোকজন প্রান্তকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের জানালার ফাঁক দিয়ে রান্না ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আজ সোমমার ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, সিলেটের বিয়ানীবাজারে গেম খেলাতে আসক্ত আহমদ আল আবী (১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুন) দিনগত রাত ১১টার দিকে পৌর এলাকার শ্রীধরা গ্রামে নিজ বাড়ির বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ঘরে কেবল আহমদ আল আবী একা ছিল। বাড়ির লোকজন ফিরে তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শিশুটি গেম খেলাতে আসক্তি ছিল। কেননা, ঝুলন্ত অবস্থায় ওেই স্কুল ছাত্রের পরণে তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না ছিল। ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল। মরদেহের পাশ থেকে একটি ট্যাব ও ৩০২ লেখা কাগজ জব্দ করা হয়। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে, তা ময়না তদন্তের প্রতিবেদন প্রতিবেদন পেলে বুঝা যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আর ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



