গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল।
রোববার (১২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব সাক্ষাতে সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তাঁর সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপ্রধান প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানবিক সহায়তা কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম ট্রেজারার আবদুস ছালাম, ব্যবস্থাপনা পর্ষদের সাধারণ সদস্য মো. মস্তাক আহমেদ পলাশ, ডা. রোকেয়া সুলতানা, মো. মানজুরুল ইসলাম, রাজিয়া সুলতানা লুনা, সিকদার নূর মোহাম্মদ দুলু, মো. আতিকুল হক শামীম, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ সারওয়ার জাহান, মফিজুর রহমা বাবলু।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



