মৌলভীবাজার সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী হ্নদয় মিয়া (২৫) নামে এক তরুণের। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডে সম্মুর্খে এ ঘটনাটি ঘটে।
হ্নদয় মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাদণীঘাট ইউনিয়নের টিভি হাসপাতালে এলাকার মতি মিয়ার ছেলে।
জানা যায়,বিকেলে হ্নদয় শহরের কোট রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হ্নদয় মিয়া(২৫) গুরুতর আহত হন।
পরে তার তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



