সিলেটের এয়ারপোর্ট থানার মালনিছড়া চা বাগানে ব্যবসায়ী মনিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হলে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার গাগুয়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ উরফে বাটার সোহেল (৪৫), সিলেট এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার বদনছড়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে মো. লিমন মিয়া (২০), এয়ারপোর্ট থানার বন্ধন-এফ-১০ এর মৃত হেলাল আহমদের ছেলে সাহেল আহমদ নয়ন (৩৫) ও তার ভাই রিপন আহমদ সেলিম (৩৩)।
এ চার আসামির মধ্যে মো. লিমন মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্ববিরোধের জের ধরে ব্যবসায়ী মনিরুল ইসলামকে খুন করা হয়েছে বলে তিনি জানান।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে একজন স্বীকারোক্তি দেওয়ায় তাকে ছাড়া বাকি ৩ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
তিনি বলেন, তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না। শুধু বলতে পারি, পূর্ববিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



