ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে বারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের রাসুল বলে গেছেন, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি না করতে। ভারতে যিনি কথা বলেছেন, এটার জন্য সে দেশের সরকার যা অ্যাকশন নেওয়ার নিয়েছে। যিনি বক্তব্য দিয়েছেন, তিনিও ক্ষমাও চেয়েছেন।
তিনি বলেন, ভারতে মহানবীর (স.) নিয়ে কূরুটিপূর্ণ মন্তব্য নিয়ে বিভিন্ন দেশের লোকজনের বিভিন্ন মতামত থাকে, তারা হৈচৈ করতেছে। সেটা নিয়ে আপনাদের বাড়াবাড়ি ঠিক হবে না।
শনিবার (১১ জুন) বিকেলে সিলেট আর্ট কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট হচ্ছে আধ্যাত্বিক রাজধানী। ইসলামী সংস্কৃতিসহ বিভিন্ন সংস্কৃতির এখানে সংযোজন রয়েছে। শাহজালালের পূর্ণভূমি একইভাবে গুরুত্ব না ধর্মের, এখানে তীর্থস্থান। এখানে শ্রী চৈতন্যের লিলাভুমি। আমাদের এই মানবতা তখনো আমেরিকা আবিস্কৃত হয়নি কিংবা ইউরোপে যখন রেনেসাঁ আসেনি, তখন এই বঙ্গভূমে ১৪০৮ খ্রিষ্টাব্দে চন্ডিদাস গেয়ে ওঠেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই’। আমরা সেই ধরণের। মানবতার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে। আমরা মানবতার সবচেয়ে বড় প্রমোটার, সেটা আবারো প্রমাণ করেছি।
তিনি বলেন, আজ যে আর্ট কলেজটি শুরু হয়েছে। আমার বিশ্বাস, এখানে অনেক অনেক মহান লোক জন্ম নেবে। যারা আমাদের দেশের জন্য গর্বের বিষয় হবে। আমি সেদিকেই তাকিয়ে আছি। সিলেট যেহেতু ‘দি ইনগ্রিডিয়ান আর দেয়ার’ সেকারণে এখানে এই আর্ট কলেজ।
তিনি আরও বলেন, আজকে ঐতিহাসিক দিন, প্রধানমন্ত্রী জেল থেকে বেরিয়ে আমাদের বোস্টনে এসেছিলেন। আর ঐতিহাসিক এই দিনে আমরা একটি দিঘীকে প্রটেক্টরের মধ্যে নিয়ে এসেছি। কেননা, দিঘীগুলো এখন হারিয়ে যেতে বসেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



