হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজাসহ সুলেমান (২৪)-কে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে আটক করা হয়।
আটক সুলেমান মিয়া মাধবপুর উপজেলার আহম্মদপুর এলাকার মৃত ছিদ্দিক মিয়ার পুত্র। এ সময় তার হেফাজতে থাকা ২৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি- মাধবপুর জগদীশপুরে মাদক পাচার হবে। এমন সংবাদেরভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ সুলেমান মিয়াকে আটক করি। জব্দ গাঁজার সিজার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা হবে। পরে তার বিরুদ্ধে দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



