হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১নং গজাইনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের পৃষ্ঠপোষকতায় এবং জহুর আলী গং কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের সাবেক শিক্ষার্থী এবং শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি শুভ্র গোপ ও বাংলা বিভাগের ২০১২-১৩ সেশনের সাবেক শিক্ষার্থী সুচিত্র গোপের পরিবারের (মুক্তিযোদ্ধা) সম্পত্তি দখলের অপচেষ্টা ও হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বন্ধু সভার সদস্যরা।
গতকাল শুক্রবার (১০ জুন) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সহকারী অধ্যাপক ও শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, সাবেক সভাপতি বিকাশ সরকার, সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ, সহসভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, নবীগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহমিদুল হক প্রমুখ। এছাড়াও সংগঠনটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অপচেষ্টা, হামলা- মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং জমিদখলের চেষ্টা ও হামলার সাথে জড়িত সকলকে বিচারে আওতায় আনার জোর দাবি জানাই। এসময় তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তার রক্ষা এবং সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



