মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন ( ৪৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির ফখরুল ইসলামের একটি কাঁঠাল গাছ পড়ে শাহাবুদ্দিনের ড্রপ লাইনটি ঝুলে যায়। বিষয়টি পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে জানানো হলেও সেটি মেরামত করা হয়নি। ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতি মৌলভীবাজার (কমলগঞ্জ)র ডিজিএম মীর মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে আমি যতদূর জেনেছি গত রাতে ঝড়ে কাঁঠাল গাছের ডাল ড্রপ লাইনে পড়ার পর নিহত ব্যক্তি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে না জানিয়ে নিজে মেরামত করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



