সিলেটের ওসমানীনগরের তাজপুরে ছাত্রলীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার বিকালে ওসমানীনগর থানার এসআই স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২), তার ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩)-সহ অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত আসামিসহ ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রি কলেজের সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



