তেলাপোকার কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার অ্যালবানি সিটি কোর্টে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মামলার আসামী আদালতের কার্যক্রম ভিডিও করতে শুরু করে। থামতে বলা হলে এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে প্লাস্টিকের কৌটায় করে আনা শত শত তেলাপোকা আদালত কক্ষে ছেড়ে দেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, আদালতে দর্শক সারিতে থাকা ৩৪ বছর বয়সী এক নারীকে উচ্ছৃঙ্খল আচরণ, সরকারি কাজে বাধা দেওয়া এবং শারীরিক সাক্ষ্য নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘যা ঘটেছে তা ওকালতি বা সক্রিয়তা নয়, এটি কার্যধারাকে ব্যাহত করার এবং ক্ষতি করার অভিপ্রায়ে অপরাধমূলক আচরণ।’
তেলাপোকা থেকে মুক্তি পেতে ধোঁয়া দেওয়ায় আদালত কক্ষটি ওই দিন বন্ধ ঘোষণা করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



