চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের সবার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. মুবিন খানের পাঠানো বিজ্ঞপ্তিতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ এক যৌথ শোকবার্তায় বলেন, আমরা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ফায়ারসার্ভিস কর্মীসহ সেখানে কাজে থাকা শ্রমিকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।
তারা বলেন, আল্লাহর কাছে নিহতদের রুহের শান্তি ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের সকল সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন ছাত্রসংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতি। যারা এই চরম সংকটময় অবস্থায় সেবার জন্য এগিয়ে এসেছেন।
বিজ্ঞপিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন হোক। আমাদের দাবি- সীতাকুণ্ডর অগ্নিট্রাজেডির জন্য দায়ীদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়।
একইসঙ্গে কনটেইনার ডিপো, বাস, ট্রেন, লঞ্চ, শিল্প-কারখানাসহ দেশের সকল স্থাপনা এবং যানবাহনে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য টেকসই ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
আজ (৮ জুন) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



