বিদেশ থেকে উড়োজাহাজ আমদানি করতে আগাম কর না রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন। প্রস্তাবিত বাজেটে তিনি এই প্রস্তাব রাখেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে করভার কমানোর লক্ষ্যে এই প্রস্তাব পেশ করা হয়।
জাতীয় সংসদে আজ বিকেল তিনটায় ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



