বৈরী আবহাওয়ার কারণে লন্ডন-সিলেট-ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। এছাড়াও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে জেদ্দা ও লন্ডনের দুইটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। ফেরত এসেছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি অভ্যন্তরীণ ফ্লাইটও।
বৃহস্পতিবার (৯ জুন) এসব ফ্লাইট অবতরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি জানান, লন্ডন-সিলেট-ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট এবং জেদ্দা ঢাকা রুটের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এ ছাড়া চট্টগ্রাম ছেড়ে যাওয়া বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটও ঢাকায় নামতে না পেরে ফিরে এসেছে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে এসব ফ্লাইট পুনরায় উড়ে যায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



