সিলেট নগরের চারা দিঘীরপার পার থেকে এক তরুণীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ঘটনায় তরুণীর মা ইয়াসমিন আক্তার অপরহক লিটনসহ উপরোক্ত ৫ জনকে আসামী করে সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এজাহার ভুক্ত আসামীরা হচ্ছে- নগরের জেল রোডস্থ তামিম খানের কলোনির বাসিন্দা লিটন,বাবুল,টুনি বেগম,চারাদিঘীর পারের শামসুল হক ও সওদাগর টুলার রিপন।
সংঘবদ্ধ এ অপহরণ চক্র একটি সিএনজি অটো রিক্সা যোগে চারাদিঘীরপারস্থ আল আমিন ৫৫ নং বাসা থেকে ওই তরুণীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের তদন্ত করছেন থানার সুবহানীঘাট ফাঁড়ির এস আই মোর্শেদ। আসামী লিটন আজ থেকে ৯ মাস পূর্বে ওই তরুণীকে অপহরণ করে নিলে স্থানীয় প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়েছিল বলে এজাহার সূত্র জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফরহাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ডে নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



