মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন শিক্ষার্থীরা । এ ঘটনার প্রেক্ষিতে তারা রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোরও দাবি করেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার ব্যানারে এই বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, পশ্চিম জেলা সভাপতি মোজাম্মিল হক, সাবেক সভাপতি ফখরুল ইসলাম, শাবিপ্রবির সাবেক সভাপতি খসরুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি’র মুখপাত্র রাসুলুল্লাহ (সা.) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যে করেছে। ইসলামকে কটাক্ষ করা ও নবীকে অবমাননা করা এটা কখনোই আমরা মুসলমানরা মেনো নেবো না। আপনি আমাকে গালি দেন নিরব থাকবো, আপনি আমাকে গালি দেন চুপ থাকবো, আমার বাবাকে গালি দেন মেনে নেবো কিন্তু আমার নবীকে নিয়ে কটুক্তি তা কখনোই মেনে নেব না। যেখানেই নবীকে অবমাননা করা হবে তৌহিদি জনতা সেখানেই আন্দোলন করবে।
এছাড়াও ভারতীয় পণ্যের তালিকা তৈরি করে তা বর্জনেরও আহ্বান জানান তারা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



