সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের করা হয়ছে।
বুধবার (৮ জুন) ওই বৃদ্ধের মেয়ে খোদেজা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তবে, পুলিশ ঘটনার পর থেকে নিহতের ছোট ছেলে সুজাত মিয়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, সন্দেহজনক নিহতের ছোট ছেলে সুজাত মিয়া আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃদ্ধের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার পর থেকে রহস্য উদঘাটনে কাজ করছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে, এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানুষের মনে হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন দেখা দেয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



